মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরা এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী এক শিক্ষার্থী নদী পরিষ্কারের এক অনন্য নজির স্থাপন করেছেন। 'বিট্টিু তাবাহি' ছদ্মনামে পরিচিত এই শিক্ষার্থী বর্তমানে স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। কোনো ধরনের আর্থিক সহায়তা ছাড়াই তিনি একাই এই কঠিন কাজটি সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তার মাথায় এই নদী পরিষ্কারের পরিকল্পনাটি ছিল।
মধ্যপ্রদেশের নদী পরিষ্কারে ২০ বছর বয়সী তরুণের একক প্রচেষ্টা
কোনো সরকারি অর্থায়ন ছাড়াই মধ্যপ্রদেশের রাজগড় জেলার বিয়াওরা এলাকার এক শিক্ষার্থী একাই নদী পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।
তথ্যসূত্র: The Business Standard