চিনির ক্রমবর্ধমান চাহিদা ও জোগানের ভারসাম্য বজায় রাখতে বড় পদক্ষেপ নিল ব্লিনকিট, ইনস্টামার্ট, জেপ্টো, ডি-মার্ট এবং রিলায়েন্সের মতো সংস্থা। এখন থেকে গ্রাহকরা চাইলেই ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না। উৎসবের মরসুমের কথা মাথায় রেখে এই সংস্থাগুলি চিনির বিক্রির ওপর একটি নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে।