দেশের ক্রমবর্ধমান বৈদ্যুতিক পণ্যের চাহিদা পূরণের লক্ষ্যে মিরসরাইয়ে একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স স্থাপন করছে এসকিউ গ্রুপ। এই কারখানায় কেবল, ট্রান্সফরমারসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করা হবে।
উৎপাদিত পণ্যের তালিকায় রয়েছে বাসবার, সুইচ, সকেট, সার্কিট ব্রেকার, স্মার্ট মিটার, লাইটিং পণ্য, ইলেকট্রিক ফ্যান, সাবমেরিন কেবল এবং সুপার-এনামেলড ওয়্যার।