ব্রাজিলের বিমানবন্দরে ৪ লাখ ৭০ হাজার ডলার মূল্যের এনভিডিয়া গ্রাফিক্স কার্ড চুরি

ব্রাজিলের একটি বিমানবন্দর থেকে এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ গ্রাফিক্স কার্ডের দুটি প্যালেট চুরি হয়েছে, যার বাজারমূল্য ৪ লাখ ৭০ হাজার ডলার।

ব্রাজিলের বিমানবন্দরে ৪ লাখ ৭০ হাজার ডলার মূল্যের এনভিডিয়া গ্রাফিক্স কার্ড চুরি

ব্রাজিলের একটি বিমানবন্দর থেকে এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ মডেলের গ্রাফিক্স কার্ডের দুটি প্যালেট হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চুরি হওয়া এই পণ্যগুলোর মোট বাজারমূল্য ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এই কার্গোটি ওডেরকো (Oderço) নামক একটি ব্রাজিলীয় আইটি ও ইলেকট্রনিক্স পরিবেশক প্রতিষ্ঠানের ছিল। প্রতিষ্ঠানটি ৩৮ বছর ধরে বাজারে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

তথ্যসূত্র: The Business Standard
#এনভিডিয়া#ব্রাজিল#গ্রাফিক্স কার্ড#চুরি#প্রযুক্তি