কল অফ ডিউটি গেম থেকে ইথেওন ট্র্যাজেডির ফুটেজ সরানোর দাবি

কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৪ গেমে ইথেওন ট্র্যাজেডির ফুটেজ ব্যবহারের প্রতিবাদে সরব দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গোষ্ঠী।

কল অফ ডিউটি গেম থেকে ইথেওন ট্র্যাজেডির ফুটেজ সরানোর দাবি

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন গোষ্ঠী 'কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৪' গেম থেকে ইথেওন ট্র্যাজেডির ফুটেজ সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। গেমটির একটি কাল্পনিক দৃশ্যে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়া আক্রমণের সময় বেসামরিক হতাহতের ঘটনা দেখানো হয়েছে, যেখানে ইথেওন ট্র্যাজেডির কয়েক সেকেন্ডের ক্লিপ ব্যবহার করা হয়েছে।

এই ফুটেজগুলোতে দেখা যায়, প্যারামেডিক এবং সাধারণ মানুষ হতাহতদের সিপিআর (CPR) দিচ্ছেন, রাস্তায় মৃতদেহ পড়ে আছে এবং একজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।

তথ্যসূত্র: The Business Standard
#ইথেওন#কল অফ ডিউটি#দক্ষিণ কোরিয়া#ভিডিও গেম