ব্যাংককে অনুষ্ঠিত বার্ষিক বৈঠকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি একদিকে যেমন আশাবাদের কথা শুনিয়েছেন, তেমনি কিছু বিষয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে পণ্যের মূল্যবৃদ্ধি বিভিন্ন আয়ের দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতিকে ত্বরান্বিত করেছে।