বিশ্বখ্যাত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হোলসিম তাদের ফিলিপাইনের ব্যবসা চীনের হুয়াশিন সিমেন্টের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই চুক্তির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০৭ মিলিয়ন ডলার।
চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হোলসিম তাদের ৬৮ শতাংশ শেয়ার ৫২৭ মিলিয়ন ডলারে হস্তান্তর করবে। বাকি শেয়ার আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে অন্তত ২৮০ মিলিয়ন ডলারে বিক্রি করা হবে।