পুরান ঢাকার সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে উদ্বেগ বাড়ছে। ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের ওপর পরিচালিত তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম অংশে উঠে এসেছে যে, হাসপাতালটিতে শয্যা সংখ্যা তিনগুণ করা হলেও সেই অনুপাতে জনবল বাড়ানো হয়নি।
হাসপাতালটিতে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, শূন্য পদ এবং অব্যবহৃত সুযোগ-সুবিধার কারণে সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।