দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর আজ ১০ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে হাটহাজারীর শ্রী শ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭০ বছর বয়সী সন্ধ্যা রানী। এর আগে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের জন্য চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়েছে।
মায়ের শেষকৃত্যে যোগ দিতে ৫ ঘণ্টার প্যারোল পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানী। মায়ের শেষকৃত্যে অংশ নিতে তাকে ৫ ঘণ্টার প্যারোল দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: TBS Bangladesh