জুলাই মাসে রপ্তানি আয় কমেছে ০.৯ শতাংশ

জুলাই মাসে বাংলাদেশের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ০.৯ শতাংশ হ্রাস পেয়েছে।

জুলাই মাসে রপ্তানি আয় কমেছে ০.৯ শতাংশ

চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ মোট ৪.৭২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই আয় ০.৯ শতাংশ কম। যদিও জুন মাসের ৪.২০ বিলিয়ন ডলারের তুলনায় জুলাই মাসে রপ্তানি আয় ১১ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#রপ্তানি#বাংলাদেশ#অর্থনীতি#জুলাই