মূল পাতা
অর্থনীতি

এশিয়ার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুরে তেল মজুত করবে সৌদি আরব

এশিয়ার বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে সিঙ্গাপুরের জুরং আইল্যান্ডে তেল মজুত করার পরিকল্পনা করেছে সৌদি আরব।

The Business Standard · 26 অক্টোবর 2026, 11:05 দুপুর

এশিয়ার বাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে সিঙ্গাপুরে তেল মজুত করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সিঙ্গাপুরের জুরং আইল্যান্ডে অবস্থিত ভূগর্ভস্থ পাথুরে গুহাগুলোতে এই তেল সংরক্ষণ করা হবে।

তথ্য অনুযায়ী, মাটির ১৫০ মিটার বা ৪৯২ ফুট গভীরে অবস্থিত এই গুহাগুলোতে প্রায় ১৪ লাখ ৭০ হাজার ঘনমিটার বা প্রায় ৯০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও কনডেনসেট মজুত করার সক্ষমতা রয়েছে।

তথ্যসূত্র: The Business Standard