মূল পাতা
শিক্ষা

মাদ্রাসায় শিক্ষার্থীদের মারধর নিষিদ্ধ, মহিলা আবাসিক না রাখার পরামর্শ

মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করার পাশাপাশি মহিলা আবাসিক ব্যবস্থা না রাখার পরামর্শ দিয়েছে আল-হাইআতুল উলয়া।

BBC News বাংলা · 21 সেপ্টেম্বর 2026, 1:15 দুপুর

মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন নিষিদ্ধ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। গত ১২ই সেপ্টেম্বর স্থায়ী কমিটির সভায় এই নির্দেশনা চূড়ান্ত করা হয়। এছাড়া মাদ্রাসায় মহিলা আবাসিক ব্যবস্থা না রাখার বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ব্যক্তি অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা হবে এবং অপরাধীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

তথ্যসূত্র: BBC News বাংলা