ভারত থেকে ইলিশ আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মাছ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ বা এনওসি বাতিল করা হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রতি কেজি প্রায় ৫০০ টাকা দরে ভারত থেকে আমদানি করা ইলিশ স্থানীয় বাজারে পদ্মার ইলিশ হিসেবে ২,০০০ থেকে ৩,০০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এই অনিয়ম রোধেই সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে।